ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মদনে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

মদন (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:১৫, ২৩ অক্টোবর ২০২২
মদনে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক
মৃত গৃহবধূর বাড়িতে স্বজন ও প্রতিবেশীদের ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার মদনে ইতি আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেলে মদন উপজেলার কাপাসাটিয়া গ্রামের নিজ বসত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ইতি আক্তার ঐ গ্রামের আলিকুল মিয়ার স্ত্রী। ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, ইতি আক্তার আলিকুল মিয়ার তৃতীয় স্ত্রী। প্রথম স্ত্রী সন্তান প্রসবকালে মারা যাওয়ার পর মর্জিনা নামে এক মেয়েকে বিয়ে করেন তিনি। দুই বছর পূর্বে ইতি আক্তারকে বিয়ে করেন আলিকুল। দীর্ঘদিন ধরে দুই সতীন একসঙ্গে সংসার করে আসছেন। প্রায় সময়ই তাদের মধ্যে ঝগড়া হয়ে থাকে। কয়েকদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু চলে আসছে। রোববার বিকেলে ইতি আক্তারের লাশ নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ ইতি আক্তারের লাশ উদ্ধার করে।

মদন থানার ওসি মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পর থেকে ইতি আক্তারের স্বামী পলাতক রয়েছেন। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!