ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ছটফট করছিল ৯ বছরের মেয়েটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১১, ২২ অক্টোবর ২০২২
কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ছটফট করছিল ৯ বছরের মেয়েটি
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপ দেখানোর কথা বলে ৯ বছর বয়সী বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে।

শনিবার সকালে দামুড়হুদা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীর মা। এর আগে, শুক্রবার সন্ধ্যায় দামুড়হুদা উপজেলার চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর মা জানান, শুক্রবার সন্ধ্যায় তার মেয়েকে সাপ দেখানোর কথা বলে ইশারায় বাড়ির পাশের মাঠে নিয়ে যান প্রতিবেশী সাইদুর রহমান। সেখানে ঝোপে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন তিনি। কিছুক্ষণ পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ছটফট করতে থাকে। এরপর জিজ্ঞাসা করলে ইশারায় ঘটনাটি খুলে বলে মেয়েটি।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা। অভিযুক্ত সাইদুরকে ধরতে মাঠে নেমেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!