ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল বাবার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৯, ১৪ অক্টোবর ২০২২
ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে প্রাণ গেল বাবার
ফাইল ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার বড়বামন্দি গ্রামের খালপাড়া এলাকায় ছেলের অটোরিকশার নিচে চাপা পড়ে ৫৫ বছর বয়সী বাবা নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম ইব্রাহিম জোয়ার্দ্দার। নিহত ইব্রাহিম ভাটপাড়া গ্রামের ইসমাইল জোয়ার্দ্দারের ছেলে। তিনি পেশায় মুরগি ব্যবসায়ী।

নিহতের ছেলে অটোচালক ইসরাফিলের বরাত দিয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মুরগি কিনতে ছেলের অটোরিকশা নিয়ে বামন্দি গ্রামে যাচ্ছিলেন ইব্রাহিম। বড়বামন্দি গ্রামের খালপাড়া এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ইব্রাহিম নিহত হন। আহত হন তার ছেলে। পরে স্থানীয়রা আহত ইসরাফিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!