ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নোয়াখালীতে অটোচাপায় প্রাণ গেল নারীর

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৩০ মার্চ ২০২১
নোয়াখালীতে অটোচাপায় প্রাণ গেল নারীর
লাশ -ফাইল ছবি

নোয়াখালীতে রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোচাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে চৌমুহনী-মাইজদী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রুমা আক্তার। তিনি জেলার সোনাইমুড়ী উপজেলার ধন্যপুর গ্রামের শফি উল্যার স্ত্রী।

সুধারাম মডেল থানার ওসি মো. শাহেদ উদ্দিন জানান, দুপুরের মাইজদী-চৌমুহনী সড়কের আমেরিকান হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন রুমা। এ সময় চৌমুহনী থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!