ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শরীয়তপুরে অটোচাপায় যুবক নিহত

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২০
শরীয়তপুরে অটোচাপায় যুবক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

শরীয়তপুরের কোটাপাড়ায় অটোচাপায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে কোটাপাড়া গার্গি জোড়া সেতুর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রমজান মাতবর সদর উপজেলার ডোমসার ইউপির পশ্চিম কোয়ারপুরের শাহজাহান মাতবরের ছেলে।

নিহতের চাচা খালেক মাতবর জানান, রমজান অটোতে চড়ে যাচ্ছিলেন। কোটাপাড়ায় তার অটোর পেছনে আরেকটি অটো ধাক্কা দেয়। এতে রমজান সড়কে ছিটকে পড়েন। এরপর পেছনের অটোর চাকা তার শরীরের উপর দিয়ে উঠে যায়।

পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, আহত রমজানকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটো চালককে আটক করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!