ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঝিনাইগাতীতে অটোচাপায় শিক্ষার্থীর মৃত্যু

ঝিনাইগাতী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ১৮ ডিসেম্বর ২০১৯
ঝিনাইগাতীতে অটোচাপায় শিক্ষার্থীর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতীর পাগলারমুখ এলাকায় অটোরিকশার চাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিপা হাতিবান্দা পূর্বপাড়ার নজরুল ইসলামের মেয়ে এবং পাগলারমুখ হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানায়, শেরপুর-ঝিনাইগাতী সড়কের পাগলারমুখ বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় একটি অটোরিকশা নিপাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. খায়রুল কবির শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/জেএস
লিংক সফলভাবে কপি হয়েছে!