ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

১০০ টাকার জন্য বন্ধুকে খুন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২২
১০০ টাকার জন্য বন্ধুকে খুন
ছবি : ডেইলি বাংলাদেশ

খুলনায় ১০০ টাকার জন্য ইয়াসিন আরাফাত নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যায়ের সদস্যরা।

শুক্রবার বেলা ১১টার দিকে মহানগরীর শে‌রে বাংলা রো‌ডের ৩ নম্বর কা‌শেম সড়‌কের দ‌ক্ষিন মাথায় কি‌শোর গ‌্যাং‌য়ের সদস্যরা চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায় ইয়াসিনকে। পরে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে খুলনা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইয়াসিন। তিনি মহানগরীর সন্ধ্যাবাজারে মাছ বিক্রি করতেন।

নিরালা ফাঁড়ির এসআই আব্দুল হান্নান বলেন, ১০০ টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে ইয়াসিনকে কুপিয়েছে তার বন্ধুরা। ৭-৮ জন একটি ইজিবাইকে করে ১১টার দিকে এসে প্রথমে ইট দিয়ে আঘাত করে। পরে ধারালো ছুরি বা চাপাতি দিয়ে ইয়াসিনের বুকে কুপিয়ে পালিয়ে যায়। 

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন ১১টা ৪৫ মিনিটের দিকে ইয়াসিন মারা যান। যেখানে হত্যাকাণ্ড ঘটােনো হয়েছে সেখানে সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলে সব বুঝা যাবে। এছাড়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে ইজিবাইক।


তিনি আরো বলেন, ইয়াসিনকে হত্যার মূল কারণ জানার চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে চাপাতি দিয়ে ইয়াসিনের বুকে কোপ দেওয়া হয়েছে। হত্যার সঙ্গে জড়িতরা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!