[ দেশজুড়ে ]
গরুকে ঘাস খাওয়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বৃদ্ধের
ছবি: সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় মাঠে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে তোফাজ্জল হোসেন নামের এক বৃদ্ধ মারা গেছেন। একই সঙ্গে ওই গরুটিও মারা যায়।
বুধবার বিকেলে ওই উপজেলার নিমগাছি ইউপির বেড়েরবাড়ি গ্রামের বজ্রপাতের শিকার হন তোফাজ্জল। মৃত তোফাজ্জল একই গ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। ওই সময় তোফাজ্জল গরুকে ঘাস খাওয়াতে বাড়ির পাশের মাঠে নিয়ে যায়। সেখানে এক পর্যায়ে তোফাজ্জল বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় তার গরুটিও মারা যায়।
বজ্রপাতে তোফাজ্জলসহ গরুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান সনিতা নাছরিন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!