ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২০, ১০ সেপ্টেম্বর ২০২২
খুলনায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
ফাইল ছবি

খুলনার ডুমুরিয়া উপজেলায় বজ্রপাতে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার শরাফপুর ইউপির সেনপাড়া গ্রামে মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন - নাজমুল মলঙ্গী ও  এনামুল মলঙ্গী। তারা দুইজনেই সেনপাড়া গ্রামের মলঙ্গী বাড়ির মৃত হাছেন মলঙ্গীর ছেলে।
 
শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি বলেন, বিকেলে নাজমুল ও এনামুল দুই ভাই মাছের ঘেরে যান। রাতে তারা বাসায় না ফেরায় বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হয়। একপর্যায়ে রাত ৮টার দিকে ঘেরের পাশে তাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাদের শরীরে বজ্রপাতের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে বিকেলে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!