[ দেশজুড়ে ]
বিয়ে বাড়িতে হঠাৎ বজ্রপাত, নারীসহ আহত ১১
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নে এক বিয়ের আসরে হঠাৎ বজ্রপাতে ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভিলেজার পাড়া এলাকার খোরশেদ আলমের বাড়িতে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহতরা জ্ঞান হারিয়ে ফেলায় তাদের সবাইকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ছয়জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন খোরশেদ আলমের মেয়ের বিয়ের দিন ধার্য ছিল। দুপুর আড়াইটার দিকে বরপক্ষের লোকজন এসে হাজির হন। তাদের আপ্যায়নের ব্যবস্থা করছিলেন কনের বাড়ির লোকজন। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের অগ্নিশিখা বাড়ির আঙিনায় পড়লে ১১ জন আহত হন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম জানান, অতিমাত্রায় বজ্রপাতের শব্দ শুনে নারী ও শিশুরা ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জনের মতো।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!