[ দেশজুড়ে ]
সিরাজগঞ্জে বজ্রপাতে মারা যাওয়া ৯ কৃষকের দাফন সম্পন্ন
ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের উল্লাপাড়ার মাটিখোড়া গ্রামে বজ্রপাতে মারা যাওয়া একই পরিবারের পাঁচজনসহ ৯ কৃষকের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে স্থানীয় কবরস্থানে তাদের দাফন হয়। এ ঘটনায় স্তব্ধ গোটা গ্রাম।
এর আগে, বৃহস্পতিবার বিকেলে ধানক্ষেতে কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে মাঠে কর্মরত ১৩ জন মাঠের মধ্যেই অবস্থিত একটি শ্যালোমেশিনের ঘরে গিয়ে অবস্থান নেন। এ সময় ওই ঘরের ওপরই একের পর এক বজ্রপাত হয়।
এ সময় হঠাৎ তাদের চিৎকার শুনে ও মেশিনঘরে ধোঁয়া দেখে গ্রামবাসী ছুটে গিয়ে দেখে ঘটনাস্থলেই ৫ জন মারা গেছেন। বাকিরা ছিটকে পড়ে আছে এদিকে ওদিকে। এমন অবস্থায় গ্রামবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আহতদের হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো ২ জন, পরে হাসপাতালে চিকিৎসাধীন মারা যান আরো ৩জন। আহত বাকি দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!