[ দেশজুড়ে ]
সাইড দিতে গিয়ে অটোতে ধাক্কা, নিথর মোটরসাইকেল আরোহী
সাইড দিতে গিয়ে অটোতে ধাক্কা, নিথর মোটরসাইকেল আরোহী
কুষ্টিয়ার মিরপুরে সাইড দিতে গিয়ে অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন রইস উদ্দিন রওনক নামে এক যুবক।
রোববার দুপুর ১টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুরের মশান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রওনক মিরপুর উপজেলার বলিদাপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।
মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, দুপুরে নিজের মোটরসাইকেল নিয়ে মশান বাজার থেকে বাড়ি ফিরছিলেন রইস। এ সময় সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!