[ দেশজুড়ে ]
দ্রুতগতির সিএনজির ধাক্কায় নিথর হলেন মোটরসাইকেল আরোহী
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল
কুমিল্লা-কসবা সড়কে মোটরসাইকেল-সিএনজির মুখামুখি সংঘর্ষে মোহাম্মদ ফজলু মিয়া নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-কসবা রোডের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলাধীন বাগড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফজলু মিয়ার গ্রামের বাড়ি সিলেট জুরি মৌলভীবাজারে। তিনি নয়নপুর ব্র্যাক অফিসে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে অফিস শেষ করে মোটরসাইকেলযোগে শশীদল যাচ্ছিলেন ফজলু মিয়া। পথে বাগড়া ঈদগার সামনে পৌঁছলে কুমিল্লা থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
ব্রাহ্মণপাড়া থানার ওসি অপ্পেলা রাজু নাহা জানান, শশীদল ইউপির বাগড়া এলাকায় সিএনজি-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
দেশজুড়ে আরও খবর
সব দেখুন
লিংক সফলভাবে কপি হয়েছে!