ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৪, ১৬ আগস্ট ২০২২
বগুড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি

বগুড়ায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের মাটিডালী বিমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার কালিবালা এলাকার তোজাম্মেল হকের ছেলে ২৫ বছর বয়সী হাবিব ও কর্নপুর এলাকার রুস্তম আলীর ছেলে ২৫ বছরের রকি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, মোটরসাইকেলে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন হাবিব ও রকি। মাটিডালী বিমান মোড় এলাকায় পৌঁছালে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কলাবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নেয় স্থানীয়রা। এ সময় হাবিবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে রকিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তিনি মারা যান।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!