ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫০, ২ সেপ্টেম্বর ২০২২
আত্রাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
ফাইল ফটো

নওগাঁর আত্রাই উপজেলায় বজ্রপাতে আলাউদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছ।

শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলা হাটকালুপাড়া ইউনিয়নের বিলসুতি মাঠে এ ঘটনা ঘটে। মৃত আলাউদ্দিন একই গ্রামের নাছের উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, আলাউদ্দিন বিকেল ৩টার দিকে বাড়ির পাশে বিলসুতি মাঠ থেকে গরু আনতে যান। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বজ্রপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!