ঢাকা,  শুক্রবার   ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৪, ৩০ আগস্ট ২০২২
মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগরে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার শালদিঘা হাওরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ধর্মপাশার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের মনু মিয়ার ছেলে খোকন মিয়া ও জিলন মিয়া। তারা পেশায় জেলে ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির হাসান জানান, ভোরে শালদিঘা হাওরে মাছ ধরতে যান খোকন ও জিলন। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!