[ দেশজুড়ে ]
কুয়াকাটায় বজ্রপাতে জেলের মৃত্যু
ফাইল ফটো
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বজ্রপাতে রুমান মুফতী নামে এক জেলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। মৃত রুমান মুফতী গলাচিপা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের ওবায়দুল মুফতীর ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন রুমান। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসিম উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!