[ দেশজুড়ে ]
মান্দায় বজ্রপাতে নিথর হলেন বৃদ্ধ
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় বজ্রপাতে মোহিনী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ সময় বজ্রপাতে ৩টি গরু মারা গেছে।
শুক্রবার দুপুর ১টার দিকে মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মোহিনী একই গ্রামের সতীশ চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হলে মোহিনী গোয়াল থেকে গরু নিতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ৩টি গরুসহ তার মৃত্যু হয়।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার আবু বাক্কার সিদ্দিক বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নওগাঁ
লিংক সফলভাবে কপি হয়েছে!