ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

শাশুড়ির সঙ্গে বিবাদে জড়িয়ে লাশ হলেন গৃহবধূ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ৩১ আগস্ট ২০২২
শাশুড়ির সঙ্গে বিবাদে জড়িয়ে লাশ হলেন গৃহবধূ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের শ্রীবরদীতে সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়। 

নিহত সীমা আক্তার ওই গ্রামের নূর ইসলামের ছেলে অটোচালক জুয়েল মিয়ার স্ত্রী। 

পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে স্থানীয়রা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে পার্শ্ববর্তী বীরবান্দা গ্রামের মুজাফফর আলীর মেয়ে সীমা আক্তারের সঙ্গে বিয়ে হয় জুয়েলের। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তান হয়। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে তার শ্বাশুড়ির সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে বুধবার সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন সীমা। 

পরে স্বজনরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। 

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লাশ শেরপুর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!