ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাউদকান্দিতে নিখোঁজের ৯ দিন পর যুবকের লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৪, ৩১ আগস্ট ২০২২
দাউদকান্দিতে নিখোঁজের ৯ দিন পর যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় সাগর নামে এক যুবকের তিন টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে দাউদকান্দি উপজেলার কলাকোপা গ্রামের একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। তিন ভাগে বিচ্ছিন্ন হাত-পা-মাথার অংশ উদ্ধার করা হলেও তার শরীরের মাঝের অংশ পাওয়া যায়নি। নিহত সাগর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে। তিনি নয়দিন আগে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন।

দাউদকান্দি মডেল থানা ওসি মোহাম্মদ আলমগীর হোসেন ভূঞা বলেন, যুবকের তিন টুকরো লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!