ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ফসলি জমিতে পড়েছিল নারীর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৭, ২৭ আগস্ট ২০২২
ফসলি জমিতে পড়েছিল নারীর মরদেহ
মরদেহ উদ্ধার করে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো পাওয়া যায়নি।

শনিবার সকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের তেলিপাড়া গ্রামের একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস.আই ইব্রাহিম আখন্দ বলেন, সকালে তেলিপাড়া গ্রামের একটি ফসলি জমিতে নারীর মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহটি উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ওসি আরো জানান, নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার আনুমানিক বয়স ৫০ বছর। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!