ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ৪ আগস্ট ২০২২
মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
ফাইল ছবি

মানিকগঞ্জে ঢাকা আরিচা মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ২৬ বছরের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিক গঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া স্টোন ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ঘিওর থানার ওসি আমিনুর রহমান জানান, ওই নারী  মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে বলে ধারণা করা হচ্ছে। রাতে রাস্তাদিয়া ঘুরাঘুরির করার সময় যে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে। 

স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!