[ দেশজুড়ে ]
বেশি দামে সার বিক্রি, নড়াইলে ৬ ব্যবসায়ীকে জরিমানা
বেশি দামে সার বিক্রি করায় নড়াইলে ৬ ব্যবসায়ীকে জরিমানা ১৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত- ছবি: ডেইলি বাংলাদেশ
নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া বাজারে সরকারি নির্দেশনা অমান্য করে বেশি দামে সার বিক্রির দায়ে ছয় ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম বলেন, দোকানে সারের মূল্য তালিকা না টাঙানো, ক্রেতাকে বিক্রয় রশিদ না দেওয়া এবং ইউরিয়া সারের সরকার নির্ধারিত খুচরা মূল্য কেজি প্রতি ২২ টাকার স্থলে ২৫ টাকা কেজি দরে বিক্রি করায় বড়দিয়া বাজারের সার ডিলার শেখ আয়েন উদ্দিন, সাব-ডিলার তরুণ দাশ, সাধন দাশ, হাফিজুর শিকদার ও লাবলু শিকদারকে তিন হাজার টাকা করে এবং শেখ হাসান আলীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/SA
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!