ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ করোনাভাইরাস ]

নড়াইল লকডাউন

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ২৮ এপ্রিল ২০২০
নড়াইল লকডাউন
ছবি: ডেইলি বাংলাদেশ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নড়াইলকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। নড়াইল সদর ও লোহাগড়ায় সাত চিকিৎসকসহ ১৩ জনের করোনা শনাক্ত হওয়ার পর গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন ডিসি আনজুমান আরা।

ডিসি জানান, মঙ্গলবার বিকেল থেকে লকডাউন কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত লকডাউন চলবে।

তিনি আরো জানান, করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে ও সিভিল সার্জনের সুপারিশে নড়াইল জেলাকে লকডাউন করা হয়েছে। লকডাউনের সময় অন্য জেলার সঙ্গে নড়াইল জেলার এবং এক উপজেলার সঙ্গে অন্য উপজেলার যোগাযোগ বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা লকডাউনের বাইরে থাকবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে লকডাউন মেনে চলতে হবে। এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!