[ দেশজুড়ে ]
আঘাত পেয়ে সৈকতে ভেসে এলো ডলফিন, ফেরানো গেল না
কক্সবাজার সমুদ্র সৈকতে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ভেসে এলো একটি জীবিত ডলফিন। ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজার সমুদ্র সৈকতে শরীরে আঘাতের চিহ্ন নিয়ে ভেসে এলো একটি জীবিত ডলফিন। মঙ্গলবার দুপুরে ইনানির পাটুয়ারটেক এলাকার সমুদ্র সৈকতে ভেসে আসে ডলফিনটি।
ডলফিনটির ওজন আনুমানিক ৪০-৪৫ কেজি। এটির দৈর্ঘ্য প্রায় পাঁচ ফুট।
কক্সবাজার পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ জানান, দুপুরের দিকে পাটুয়ার টেক সমুদ্র সৈকতে একটি ডলফিন দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পাওয়ার পর সেখানে দায়িত্বরত বিচ কর্মীদের পাঠানো হয়। পরে বিচ কর্মীরা ডলফিনটি জীবিত দেখতে পেয়ে সাগরে ছেড়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু ডলফিনটি আবার তীরে ফিরে আসে।
আরো পড়ুন >>> সমুদ্র সৈকতে ২৩ ঘণ্টা পর ভেসে উঠল নিখোঁজ পর্যটকের লাশ
তিনি আরো জানান, ডলফিনের পেট ও শরীরের কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে ডলফিনটি দুর্বল হয়ে গেছে। এই জলজ প্রাণীটিকে বিচ কর্মীদের হেফাজতে রাখা হয়েছে। চিকিৎসায় সুস্থ হলে ডলফিনটি সাগরে ছেড়ে দেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!