[ দেশজুড়ে ]
সাজেকে চাঁদের গাড়ি খাদে, নিহত ২
দুর্ঘটনাকবলিত গাড়ি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে জীপ (চাঁদের) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।
বুধবার সকালে উপজেলার সাজেকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. ইলিয়াছ হোসেনের বাড়ি বাঘাইছড়ি উপজেলার বঙ্গতলী ইউনিয়নের করেঙ্গাতলী মুসলিমপাড়া এলাকায় এবং অনন্ত ত্রিপুরার বাড়ি সাজেক মাচালং এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ওসি নুরুল হক (নুর)।
তিনি বলেন, সকালে মাচালং বাজার থেকে কলা বোঝাই একটি জীপ বাঘাইহাটে যাচ্ছিল। পথে নাঙ্গলমারা ২ নম্বর কালবার্ভ এলাকায় পৌঁছলে জীপ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইলিয়াছ ও অনন্ত মারা যান।
তিনি আরো বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনার পর পালিয়েছেন জীপ চালক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!