ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৮, ১২ সেপ্টেম্বর ২০২০
কুষ্টিয়ায় ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
কুমারখালী থানা

কুষ্টিয়ার কুমারখালীতে ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার তরুণ মোড় শিপলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার বিকেলে কুষ্টিয়া-রাজবাড়ি মহাসড়কের তরুণ মোড়ে শিপলু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মাদারীপুরের শিবচর এলাকার বাসিন্দা ইনছান উদ্দিন ও রমজান আলী। 

আরো পড়ুন >>> ‘আসেন নিয়ে যান, অল্প দামে বড় ইলিশ’

কুমারখালী থানার ওসি মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল তাদের চাপা দেয়। পরে দুইজনকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যার তাদের মৃত্যু হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!