ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোর ধাক্কা, নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৬, ১৬ আগস্ট ২০২২
দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোর ধাক্কা, নিহত ২
ক্ষতিগ্রস্ত অটোরিকশা

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান ও হামিদপুর সাহাপাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা।

ঘাটাইল থানার এসআই মনিরুল ইসলাম জানান, ঘাটাইলের আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে অটোরিকশায় করে টাঙ্গাইলে ফিরছিলেন তারা। ব্রাহ্মণশাসন এলাকায় পৌঁছালে অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহান ও নেপাল নিহত হন। আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!