ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাথরুমে নিজ গলায় বটি চালালেন খুবির ছাত্রী

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৫, ১৬ আগস্ট ২০২২
বাথরুমে নিজ গলায় বটি চালালেন খুবির ছাত্রী
ফাইল ছবি

বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের ছাত্রী খাদিজা আক্তার (২৪)। খাদিজা আক্তার খুবির অপরাজিতা হলের ৪২০নং রুমে থাকেন।

জানা যায়, মঙ্গলবার দুপুরে খুবির অপরাজিতা হলের বাথরুমে গিয়ে তরকারি কাটা বটি দিয়ে নিজ গলায় পোঁচ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এবং গলার মাঝখানে কেটে যায়। পরবর্তীতে তার সঙ্গে থাকা অন্যান্য ছাত্রীরা দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের খবর দিলে ঘটনাস্থলে শিক্ষক ও সহপাঠীরা উপস্থিত হন। তাৎক্ষণিক খাদিজা আক্তারকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়।

তবে আত্মহত্যার চেষ্টার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা ডা. মেহনাজ মোশাররফ বলেন, বটি দিয়ে গলায় পোঁচ দেওয়ার কারণে কেটে গেছে। রক্তক্ষরণ হয়েছে। তাকে সার্জারি (১) বিভাগে ভর্তি করা হয়েছে। খাদিজা আশঙ্কামুক্ত কিনা সেটা সার্জারি বিভাগ বলতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
ট্যাগ: খুলনা
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!