ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

কক্সবাজারে তরুণীর ভাসমান লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ১৫ আগস্ট ২০২২
কক্সবাজারে তরুণীর ভাসমান লাশ উদ্ধার
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় আয়েশা বেগম নামে ২২ বছর বয়সী এক তরুণীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আয়েশা একই ইউনিয়নের ঝাউবাগান এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

নিহতের মামা বলেন, রোববার বিকেলে শ্বশুরবাড়ি থেকে আয়েশা বের হয়ে যান বলে আমাকে ফোনে জানান তার শ্বশুর ফজল। সকালে খবর পেয়ে সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনায় যাই। সেখানে আয়েশার লাশ মেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওলিউর রহমান বলেন, সোনারপাড়া এলাকার রেজু খাল মোহনায় তরুণীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশের সুরতহাল তৈরি করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!