ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় বৃদ্ধের লাশ উদ্ধার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ১২ আগস্ট ২০২২
মাটিরাঙ্গায় বৃদ্ধের লাশ উদ্ধার
ফাইল ফটো

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হাসান আলী নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের মোহাম্মদপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার হাসান আলীর পারিবারিক কলহ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে টয়লেটে লাশ পড়ে আছে এমন সন্দেহে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

তবলছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মৃত ব্যক্তির জামাই, বউ এবং ছেলেকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!