ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ট্রাকে করে গাঁজা এলো রাজশাহীতে, আটক ২

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৫৭, ৮ আগস্ট ২০২২
ট্রাকে করে গাঁজা এলো রাজশাহীতে, আটক ২
গাঁজাসহ আটককৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে অভিনব কায়দায় গাঁজা বহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে রাজশাহীর পুঠিয়ার কাঁঠালবাড়িয়া বাজার থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার কসবার কামালপুর পূর্বপাড়ার রঙ্গু মিয়ার ছেলে ট্রাক ড্রাইভার সাদ্দাম হোসেন ও হেলপার একই এলাকার আনু মিয়ার ছেলে ছবির মিয়া। 

সোমবার দুপুরে র‌্যাব-৫ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে একটি ট্রাক গাঁজাসহ রাজশাহীর দিকে আসছে। এমন খবরে র‌্যাবের ওই দল মহাসড়কের পুঠিয়ার কাঠালবাড়িয়ায় চেকপোস্ট বসায়। পরে রাত সোয়া ৩টার দিকে একটি হলুদ রংয়ের সিঙ্গেল কেবিন ডাম্পার ট্রাক এলে থামার সংকেত দেওয়া হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাদ্দাম হোসেন ও ছবির মিয়াকে আটক করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা কুমিল্লা থেকে বিশেষ কায়দায় গাঁজা বহনের বিষয়টি করে স্বীকার করেন। তাদের বিরুদ্ধে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৭.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বাজার মূল্য ১৫ লাখ ৮ হাজার টাকা। এ ছাড়াও গাঁজা বহনে ব্যবহৃত ট্রাক, ট্রাকের কাগজপত্র, একটি মোবাইল ও একটি সিমকার্ড জব্দ করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!