ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাজশাহী শহরে দিনেদুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ১৮ জুন ২০২০
রাজশাহী শহরে দিনেদুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহীতে দিনেদুপুরে ৩৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নগরের বোয়ালিয়া থানার রাণীবাজার অলোকার মোড়ে এ ঘটনা ঘটে।

ভিভোর শো-রুমের মালিক অঞ্জন কুমার রায় বলেন, আমার দুই কর্মচারী ফায়সাল ও সোহেল দুইটি ব্যাগে ৩৭ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা নিয়ে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছিল। ফায়সালের কাছে যে ব্যাগ ছিল তাতে ৩৩ লাখ ও সোহেলের কাছের ব্যাগে ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা ছিল। তারা দুইজনে রাস্তার পাশ দিয়ে শো-রুম থেকে ১০০ গজ দূরে ব্যাংকে যাচ্ছিলেন।

তিনি আরো বলেন, তারা শো-রুম থেকে বের হয়ে ২০ গজ দূরে রেমন্ড শো-রুমের সামনে দুই মোটরসাইকেল আরোহী ফায়সালের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ওই ব্যাগে ৩৩ লাখ টাকা ছিল। আর সোহেলের ব্যাগে ছিল ৪ লাখ ৪৩ হাজার ৮০০ টাকা। সেই ব্যাগ আছে। ছিনতাইকারী দুইজনই হেলমেট পড়া ছিল।

বোয়ালিয়া থানার ওসি নিবারুণ চন্দ্র বর্মণ জানান, সিসিটিভির ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া ওই দুই কর্মচারীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে শো-রুমের কর্মচারী কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!