ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ডাকাতদলের সদস্যসহ গ্রেফতার ৩

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৭, ৭ আগস্ট ২০২২
আখাউড়ায় ডাকাতদলের সদস্যসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ডাকাতদলের সদস্যসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

গ্রেফতারদের রোববার দুপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয় তাদেরকে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেফতাররা হলেন- পৌর শহরের রাধানগর এলাকার মৃত হাবিব মিয়ার ছেলে রমজান মিয়া, উপজেলার মোগড়া ইউপির জাঙ্গাল গ্রামের মৃত জিলন মিয়ার ছেলে জারু মিয়া ও সেনারবাদী গ্রামের জাহার মিয়ার ছেলে মোরশেদ মিয়া।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে থানায় মাদক, ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাদেরকে দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!