ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতি, আটক ৫  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:১০, ৫ আগস্ট ২০২২
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতি, আটক ৫  
ডাকাতদলের আটককৃত সদস্যরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদলের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের তারাগন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার জাঙ্গাল গ্রামের হারিজ মিয়ার ছেলে উবায়দুল হক ভুট্রু মিয়া, টানোয়াপাড়া গ্রামের জমশিদ মিয়ার ছেলে আমিনুল ইসলাম, গাংভাঙ্গা গ্রামের  সানু মিয়ার ছেলে আল-আমিন, দরুইন গ্রামের রেনু মিয়ার ছেলে রায়হান ও দরুইন গ্রামের রহিম চৌধুরীর ছেলে ইকরাম চৌধুরী।

জানা যায়, সংঘবদ্ধ ১০-১২ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে তারাগন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৫ সদস্যকে হাতেনাতে আটক করে পুলিশ। এ সময় আটককৃতদের কাছ থেকে রামদা, ছুরি, লাঠিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!