[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিয়েকে ‘না’ বলে শপথ নিল সহস্রাধিক শিক্ষার্থী
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাধিকায় লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লায়ন ফিরোজুর রহমান রেসিডেন্সিয়াল একাডেমি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান।
ওই কলেজের অধ্যক্ষ নিয়াজ মোহাম্মদ কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ডিস্ট্রিক পলিসি ফোরাম (ডিপিএফ) ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া, সদস্য এস.এম শাহিন, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, পিফরডি প্রকল্পের জেলা ফ্যাসিলিটেটর খোদেজা বেগম।
উপস্থিত ছিলেন- ডিপিএফের সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন, সদস্য আশিকুর রহমান ভূইয়া, তাহের উদ্দিন, মেহেদী হাসান রজত প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী বাল্যবিয়েকে ‘না’ বলে শপথ গ্রহণ করে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!