ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

খুলনায় ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণের চেক পেলেন ১৬ জন

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩০, ৪ আগস্ট ২০২২
খুলনায় ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণের চেক পেলেন ১৬ জন
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা জেলায় অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মাঝে ক্ষতিপূরণের এলএ চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার।

প্রধান অতিথি বলেন, সরকারি কাজের স্বার্থে ভূমি অধিগ্রহণ করা হয়। এই ক্ষতিপূরণের টাকা ভূমির মালিকদের নিজের কাজে লাগাতে হবে। যার নামে যত টাকার চেক ইস্যু করা হয়েছে, সেই পরিমাণ টাকাই ব্যাংকের অ্যাকাউন্টে জমা হবে।

তিনি বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া অথবা ক্ষতিপূরণের এলএ চেক পাওয়ার ক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে অবশ্যই জেলা প্রশাসনকে জানাতে হবে। ক্ষতিপূরণের অর্থ বিতরণের ক্ষেত্রে কোনো অবৈধ লেনদেন সহ্য করা হবে না। অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ১৩ জনের মাঝে ৫৩ লাখ ৭৫ হাজার আটশ ৭০ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মোছা. শাহানাজ পারভীন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!