[ দেশজুড়ে ]
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
লাইনচ্যুত হওয়া ট্রেনের বগি
যশোরে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর স্টেশন মাস্টার আয়নাল হাসান।
তিনি জানান, পার্বতীপুর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল তেলবাহী ট্রেনটি। যশোর রেলস্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!