[ দেশজুড়ে ]
যশোরে ৬ মোটরসাইকেল উদ্ধার, আটক ৫
উদ্ধারকৃত মোরসাইকেল ও আটককৃতরা
যশোরে শুক্রবার রাতে মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। একই সঙ্গে চুরি হওয়া ছয়টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে জেলা ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবির ওসি রুপন কুমার সরকার।
আটককৃতরা হলেন, যশোর বাঘারপাড়া থানার করিমপুর গ্রামের মফিজুল মোল্লার ছেলে রাকিবুল ইসলাম, মণিরামপুর উপজেলার জামজামি গ্রামের মিজানুর রহমানের ছেলে শোয়েব হোসেন, তারুয়াপাড়া গ্রামের শওকত আলী মোল্লার ছেলে বোরহান হোসেন, সদর উপজেলার কিসমত নওয়াপাড়া গ্রামের বাদশা কসাইয়ের ছেলে হৃদয় ও ঝিকরগাছা উপজেলার কাশিপুর গ্রামের শাহাবুদ্দীন মণ্ডলের ছেলে আনছার আলী।
ওসি রুপন কুমার সরকার জানান, যশোর সদর, মণিরামপুর, ঝিকরগাছা ও মাগুরা জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আরো ৬টি মোটরসাইকেল ও জাল রেজিস্ট্রেশন সনদ তৈরির সরঞ্জাম ও ডিজিটাল নাম্বার প্লেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!