[ দেশজুড়ে ]
প্রাইভেট পড়তে যাওয়ার পথে লাশ হলেন মিশু
ফাইল ছবি
চট্টগ্রামের মীরসরাইয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে লরির ধাক্কায় মিশু রাণী দেবি নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিশু রাণী মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউপির ৯নং ওয়ার্ডের সূর্য মোহন দেব নাথের মেয়ে এবং নিজামপুর সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ব্যবসা শাখার ছাত্রী ছিলেন।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রাইভেট পড়তে যাচ্ছিলেন মিশু। এ সময় নিজামপুরস্থ মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি দ্রুতগামী লরি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় লরির চালক শাহজাহান শেখ ও সহকারী লিমনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!