ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ৩১ জুলাই ২০২২
সুনামগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকেলে বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের তরঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার তরঙ্গীয়া কৃষ্ণতলা গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে রুমা আক্তার এবং শফিক মিয়ার মেয়ে মারিয়া আক্তার। তারা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানান, রুমা ও মারিয়া রোববার বিকেলে বাড়ির সামনে পুকুরে গোসল করতে যায়। এ সময় তারা ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাদের লাশ উদ্ধার করেন।

বিশ্বম্ভরপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পুলিশের একটি টিম পাঠানো হয়েছে ঘটনাস্থলে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!