[ দেশজুড়ে ]
মৌলভীবাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
ফাইল ছবি
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে মাহমুদুর রহমান হাসান তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার উছলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসান একই এলাকার মো. রব মিয়ার ছেলে।
স্বজনরা জানান, দুপুরে বাড়ির পেছনে খেলাধুলা করছিল হাসান। এ সময় পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায় শিশুটি। তাকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। পরে পুকুরে মরদেহ ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!