[ দেশজুড়ে ]
বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় ৪৫ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি দিনমজুর বলে ধারণা পুলিশের।
শেরপুর হাইওয়ে পুলিশের গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম বলেন, হামছায়াপুর গ্রামে দিনমজুরি শেষে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তাকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!