ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৮ জুলাই ২০২২
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাকেলের দুই আরোহী নিহত হয়েছেন। তারা দুজনই শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যায় সদরের ঢাকা-রংপুর মহাসড়কের কালিবালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদরের ধরমপুর ওলিরবাজার এলাকার বাসিন্দা ১৭ বছরের রিদওয়ান ও ২১ বছরের সাদিক শেখ। তাদের মধ্যে রিদওয়ান বগুড়া আমর্ড পুলিশ ব্যাটালিয়ন স্কুলের শিক্ষার্থী ছিলেন। সাদিক বগুড়া নুনগোলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

বগুড়া সদরের ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাবু কুমার সাহা জানান, ওই দুই শিক্ষার্থী একটি মোটরসাইকেলযোগে শহরের মাটিডালি থেকে বনানী এলাকার দিকে যাচ্ছিলেন। পথে কালিবালা এলাকায় বিপরীতগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রিদওয়ান ও সাদিক ঘটনাস্থলেই মারা যান। লাশ দুটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!