ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৩, ৩০ জুলাই ২০২২
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল কাদের নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্টের চায়ের দোকানে এ ঘটনা ঘটে। চা বানানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল কাদেরের মৃত্যু হয়।

মৃত আব্দুল কাদের উপজেলার ভিলেজ পাইকগাছা এলাকার বারিক সরদারের ছেলে।

পাইকগাছা থানার ওসি জিয়াউর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!