[ দেশজুড়ে ]
মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি
নওগাঁর মান্দায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চঞ্চল হোসেন মোল্লা নামে যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের দক্ষিণ মৈনম গ্রামের সাবের আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক ঐ বাড়িতে নলকূপ বসানো কাজে নিয়োজিত ছিলেন। তিনি উপজেলার বাঙ্গালপাড়া গ্রামের খাদেম আলী মোল্লার ছেলে।
মৈনম ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নলকূপ মিস্ত্রি চঞ্চল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
গৃহকর্তা সাবের আলী জানান, বাড়িতে নতুন নলকূপ বসানোর জন্য বাঙ্গালপাড়া গ্রাম থেকে তিনজন মিস্ত্রিকে ডেকে নেয়া হয়। কাজ করার সময় অসাবধানতাবশত লোহার পাইপ বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনে স্পর্শ করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চঞ্চল মোল্লার মৃত্যু হয়।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!