ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোবর কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৭, ২৯ জুলাই ২০২২
গোবর কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় গোবর কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছাহেরা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

শুক্রবার সকাল ৯টার দিকে কুয়াকাটা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড মেলাপাড়ায় এ ঘটনা ঘটে। ছাহেরা বেগম ওই ওয়ার্ডের আবদুল জলিল হাওলাদারের স্ত্রী এবং চার সন্তানের জননী। 

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফজলু খান জানান, ছাহেরা গোবর কুড়াতে গিয়ে একটি বিদ্যুৎ মিটারের সুরক্ষা তারে (আরথিং) স্পর্শ করলে তিনি বিদ্যুৎপৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!