[ দেশজুড়ে ]
ডিশ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি
ফরিদপুরের হাবেলী গোপালপুর মহল্লার রেল কলোনিতে মঙ্গলবার রাতে ডিশ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হয়ে শেখ সেকেন্দার হোসেন ওরফে সেকেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত সেকেন ২ নং হাবেলী গোপালপুর মহল্লার হাশেম শেখের ছেলে। সে ফরিদপুরের বনবিভাগে গাড়ির চালকের চাকরি করতো। স্ত্রী, এক ছেলে ও দুইটি মেয়ে রয়েছে তার।
ওই এলাকার পৌর কাউন্সিলর শেখ নাফিজুল হক তাপস জানান, টেলিভিশনে ডিশের সংযোগ দিতে গেলে সেকেন বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ডেইলি বাংলাদেশ/জেএইচ
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!