[ দেশজুড়ে ]
টেকনাফে রোহিঙ্গা যুবক আটক
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফে মোহাম্মদ আলী নামে ২১ বছর বয়সী এক রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী একই ক্যাম্পের ওসমানের ছেলে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) তারিকুল ইসলাম জানান, চাকমারকুলের ২১ নম্বর ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা যুবক মোহাম্মদ আলীকে আটক করা হয়। তিনি মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআর/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!