ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি   
প্রকাশিত: ২১:২৫, ২৬ জুলাই ২০২২
টেকনাফে অস্ত্রসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
আটক রোহিঙ্গা সন্ত্রাসী আয়াজ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ মো. আয়াজ নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকা থেকে গত সোমবার ভোরে তাকে আটক করা হয়। আটককৃত আয়াজ একই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ সিদ্দিকের ছেলে।

বুধবার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক জানান, সোমবার ভোরে রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী আয়াজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রসহ আয়াজকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!